Refund Policy
Last Update: 19 January, 2026
DropoutsPath-এ আমরা চাই আপনি আত্মবিশ্বাসের সাথে শিখুন। আমাদের রিফান্ড পলিসিটি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১. রিফান্ড উইন্ডো (Refund Window):
কোর্স পারচেজ করার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনি রিফান্ড বা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে কোনো রিফান্ড রিকোয়েস্ট গ্রহণ করা হবে না।
২. যেভাবে রিফান্ড আবেদন করবেন:
রিফান্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের অফিসিয়াল ইমেইল support@dropoutspath.com-এ ইমেইল পাঠাতে হবে। ইমেইলে নিচের তথ্যগুলো উল্লেখ করতে হবে:
- আপনার নাম ও ফোন নাম্বার
- কোর্সের নাম
- পেমেন্ট মেথড ও তারিখ
- রিফান্ডের কারণ (সংক্ষেপে)
৩. প্রসেসিং সময়:
আপনার রিফান্ড রিকোয়েস্ট পাওয়ার পর আমাদের টিম সেটি যাচাই-বাছাই করবে। যদি আপনার আবেদন গ্রহণযোগ্য হয়, তবে ২-৩ কার্যদিবসের মধ্যে কনফার্মেশন জানানো হবে এবং পরবর্তী ৫-১০ কার্যদিবসের মধ্যে আপনার প্রদত্ত পেমেন্ট মেথডে টাকা ফেরত দেওয়া হবে।
দ্রষ্টব্য: রিফান্ড প্রসেসিং হওয়ার সময় পেমেন্ট গেটওয়ে চার্জ বা সার্ভিস চার্জ কর্তন করা হতে পারে যা অফেরতযোগ্য।